মেম্বারস ব্যবহারকারীদের বিনামূল্যে ‘পলিশিং ক্লথ’ দিচ্ছে স্যামসাং

১১ নভেম্বর, ২০২১ ০৭:৪৫  
সম্প্রতি অ্যাপল তাদের নতুন ম্যাকবুক প্রো ও এয়ারপডস ৩ উন্মোচনের সময় একটি ১৯ ডলারের ‘পলিশিং ক্লথ’ উন্মোচন করে। আইফোন মোছার এই কাপড়ের দাম দেখে অধিকাংশ মানুষই অবাক হয়েছেন। এবার স্যামসাংও নিয়ে এসেছে ২০ বাই ২০ সেন্টিমিটারের কালো পলিশিং ক্লথ, যা অ্যাপলের কাপড়টি থেকেও বড়। অ্যাপল ১৯ ডলার দাম নিলেও স্যামসাং এটি এক হাজার গ্রাহককে বিনামূল্যে প্রদান করছে। জার্মানীতে স্যামসাং মেম্বারস অ্যাপ ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। অ্যাপের মাধ্যমে আবেদন করলে বিনামূল্যে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে এই এক টুকরো কাপড়। এই প্রোমো দেখা বোঝা যাচ্ছে যে, এটি এখন শুধুমাত্র জার্মানীর জন্য প্রযোজ্য। আগামীতে অন্যান্য অঞ্চলেও এই সুযোগ সম্প্রসারিত হবে কিনা সেটি নিশ্চিত করা হয়নি। ডিবিটেক/বিএমটি